ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার

বাঙালী কণ্ঠ নিউজঃ ফেনীর দাগনভূইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেন। এ বিষয়ে সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রাশসনের মাদক বিরোধী টাস্কফোর্স মঙ্গলবার দুপুরে দাগনভূইয়া উপজেলার ভাইস চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ভাই সাইফুদ্দিন লিটুর ঘর থেকে ১৩ বোতল ফেন্সিডিল, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ সামগ্রী, দুটি চাপাতি উদ্ধার করে। পরে তার ঘরের পেছনের বাগান থেকে ফেন্সিডিলের কয়েক’শ খালি বোতল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখে লিটু পালিয়ে গেলেও ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন বাড়িতে ছিলেন। অভিযান শেষে অভিযুক্ত লিটুর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শককে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অভিযুক্ত লিটুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭