ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্ব সেরা কুমিল্লার মামুন

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবের জেদ্দায় ৭৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত‘বাদশা আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ তৃতীয়বারের মতো আবারও প্রথম স্থান অর্জন করেছেন ১৩ বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

তৃতীয় বারের মতো বিশ্ব সেরা এই কিশোর হাফেজ কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান। সে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের আবুল বাশারের ছেলে। এই খবরে তার এলাকার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে।

হাফেজ মামুন মিশরের কায়রোতে ৫৫টি দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুররআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।

হাফেজ মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার পিতা জানান, মামুন শুধু হিরারকান্দার নয় পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। তার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্ব সেরা কুমিল্লার মামুন

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭