ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

রোহিঙ্গাদের অধিকার মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সদরদপ্তর পর্যন্ত রোডমার্চ করেছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ)। গতকাল প্যারিস থেকে রোডমার্চ শুরু হয়ে ইউরোপিয়ান কমিশনের সদরদপ্তরের সামনে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়।

এ সময় সংগঠনের বক্তারা বলেন, শুধুমাত্র কথায় নয় বাস্তবে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে  অবিলম্বে মিয়ানমারে ফিরিয়ে  নিতে হবে।  সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত অংশগ্রহণের ওপর জোর দিয়ে তারা  বলেন, বাংলাদেশ এর  পক্ষে তাদের ভরণ-পোষণ করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়  যদি তাদের ভূমিকা পালন না করে, তাহলে অগ্রগতি অর্জন সম্ভব হবে না।

এ সময় ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোতালেব খান ,ইপিবিএ সহকোষাধক্ষ্য অজয় দাস ,কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল,  তথ্য সম্পাদক সামসুল ইসলাম ,সহসমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি, ইপিবিএ ফ্রান্সের সহসাধারণ সম্পাদক সুমন আহমদ ,কোষাধক্ষ্য  বাসু দেব বণিক ,প্রচার সম্পাদক জাকির হোসেন ,মহিলা সম্পাদক সুমা দাস, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান ,সাংবাদিক আজিজুর রহমান ও সাহেদ আহমদ প্রমুখ  উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

রোহিঙ্গাদের অধিকার মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে

আপডেট টাইম : ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭