ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাংলাদেশে দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না বলেন ফজলে হোসেন বাদশাহ

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশাহ বলেন, সমস্ত শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে আর কিছু প্রতিষ্ঠান করা হবে না। দেশে এ রকম দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আগামী ৭ তারিখ পয়েন্ট অফ অর্ডারে  সংসদে তুলে ধরা হবে।

শিক্ষাব্যবস্থা শিক্ষকদের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, শিক্ষাব্যবস্থা আমলাদের হাতে চলে গেছে। শিক্ষকদের হাতে শিক্ষাব্যবস্থা থাকলে ভালো করা যেতো।

‘প্রশ্নফাসের সঙ্গে শিক্ষকরাও জড়িত’ শিক্ষামন্ত্রীর এ  বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন,  প্রশ্নফাসের জন্য শিক্ষকরা নয় মন্ত্রণালয় দায়ী। তিনি শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একত্ত্বতা প্রকাশ করে তাদের দাবির প্রতি সমর্থন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে দ্বিমুখী শিক্ষাব্যবস্থা থাকতে পারে না বলেন ফজলে হোসেন বাদশাহ

আপডেট টাইম : ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮