ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু

বাঙালী কণ্ঠ নিউজঃ বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু করেছেন। আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু হয়। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এ অনশন চলছে।

ফোরামের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত এ অনশন চলবে।

গত ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা। তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন।

অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষক সোমবার সপ্তম দিনের মতো আমরণ অনশন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অনশন চলবে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, এ অনশনে সোমবার ১২ শিক্ষক নতুন করে অসুস্থ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু

আপডেট টাইম : ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮