ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কিশোরগঞ্জ কালেক্টরেট তৃতীয় শ্রেণি কর্মচারী কাব মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ শফিকুল আলম সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন মোটরযান অধ্যাদেশের আওতায় বিভিন্ন অপরাধ, শাস্তিমূলক ব্যবস্থা ও জাতীয় গতিসীমা ছাড়াও শিষ্টাচার, নৈতিকতা এবং মহিলা, শিশু, প্রতিবন্ধী ও যাত্রী সাধারণের প্রতি ব্যবহার এবং নিরাপদ সড়ক ও বাস্তব ঘটনাবলী বিষয়ে বক্তব্য রাখেন।

এতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবুল হোসেন গাড়ি চালকদের পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুল করিম ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে, বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল কবীর গাড়ি রক্ষণাবেক্ষণ ও ট্রাবলসুটিং সম্পর্কে এবং ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু যাত্রীসেবা বিষয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ১৩০ জন পেশাজীবী গাড়ি চালক অংশ নেন। তাদের মাঝে ট্রাফিক আইন ও ট্রাফিক চিহ্ন সংবলিত প্রচারপত্র এবং পুস্তিকা বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ণের মাধ্যমে তিনজন চালককে পুরস্কৃত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮