ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাসের পর মাস জেল খেটে সৌদি থেকে ফিরলেন আরও ৪২ নারী

বাঙালী কণ্ঠ নিউজঃ গৃহকর্তার শারীরিক নির্যাতন আর বিনা কারণে মাসের পর মাস জেল খাটার পর সৌদি আরব থেকে ফেরত আসলেন আরও ৪২ নারী গৃহকর্মী।

মঙ্গলবার গভীর রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ওই গৃহকর্মীদের দেশে ফেরত আনা হয়।

ব্র্যাক বলছে, গত রাতে দেশে ফেরত আসা নারীরা সৌদিতে ৩ থেকে ৯ মাস কারাবাস যাপন করেছেন। তাছাড়া তারা যেখানে কাজ করতেন সেসব বাড়ির গৃহকর্তারদের হাতে তারা শারীরিকভাবে নির্যাতিত হতেন।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, গৃহকর্মী হয়ে সৌদি আরব গিয়ে কাজে যোগ দেয়ার পর থেকে শুরু হয় গৃহকর্তার নির্যাতন। মাস শেষে বেতন চাইলে আরও নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় বিদেশে নারী গৃহকর্মীদের পাঠানোর বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসের পর মাস জেল খেটে সৌদি থেকে ফিরলেন আরও ৪২ নারী

আপডেট টাইম : ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮