শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহন করানো যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়কে তদারকির নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল। একই সঙ্গে প্রাক-প্রাথমিকে পড়ুয়া শিশুদের স্কুলব্যাগ বহন না করতেও রুল দেয় আদালত। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে আবেদন করেন তিনজন আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও আনোয়ারুল করিম। এ বিষয়ে রিটকারী আইনজীবীরা সাংবাদিকদের বলেছিলেন, ‘শিশুদের স্কুলে যাওয়ার সময় তাদের বেশি ওজনের ব্যাগের ওজন তার বহন অযোগ্য থাকে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র সরকার শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন না করার একটি নির্দেশনা জারি করেছেন। আমাদের দেশেও একটি আইন করতে আমরা আবেদন করেছিলাম।’
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প
কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে
গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ
৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর
শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
- 743
Tag :
জনপ্রিয় সংবাদ



























