ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ভালোবাসার টানে স্বামীকে ডিভোর্স দিয়ে জার্মান নারী বাংলাদেশের খুলনায়

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রেম মানে না জাতী, ধর্ম, বর্ণ, দেশ ও কাঁটাতারের বাধা। তেমনি ভালোবাসার টানে সুদূর জার্মান থেকে ছুটে এলেন বাংলাদেশের খুলনায়।ওই নারীর নাম অ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউর (৪৩)। তিনি জার্মান থেকে ছুটে এসে মহানগরীর খানজাহান আলী থানার যোগিপোলের যুবক আসাদ মোড়লের (৪০) সঙ্গে ঘর বেধেছেন। বাংলাদেশে আসার আগে ক্রিস্টিয়াল তার জার্মান স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এখানে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আসাদ মোড়লকে বিয়ে করেছেন। এ বিয়ের খবর চাউর হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। প্রায় দুই বছর ধরে কথা বলতে বলতে প্রেম। সেই প্রেমের টানে স্বামীকে ডিভোর্স দিয়ে বাংলাদেশে ছুটে আসেন ক্রিস্টিয়াল।

স্থানীয় সূত্র জানায়, মহানগরীর খানজাহান আলী থানার যোগিপোলের ৭নং ওয়ার্ডের ইব্রাহিম মোড়লের ছেলে এমডি আসাদ মোড়লের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে জার্মান তরুণী ক্রিস্টিয়ালের পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ক্রিস্টিয়াল প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে জার্মান স্বামীকে ডির্ভোস দিয়ে ১০ জুন ঢাকায় আসেন। ১১ জুন তিনি আসাদের খোঁজে খুলনায় আসেন এবং একটি হোটেলে ওঠেন।

ওই হোটেলেই দুজনের প্রথমবারের মতো সরাসরি দেখা হয়। ১২ জুন ক্রিস্টিয়াল খুলনা নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৩ জুন কোর্টের মাধ্যমে তাদের বিয়ে হয়।

এ বিষয়ে ক্রিস্টিয়াল কাসুমী সিউর বলেন, বাংলাদেশি আসাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতেই আমি এখানে চলে আসি। সরাসরি তাকে দেখে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং বিয়ে করেছি। এখন আমরা সুখী। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জানতে চাইলে আসাদ মোড়ল বলেন, দুই বছর আগে ফেসবুকে জার্মান তরুণী ক্রিস্টিয়ালের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৩ জুন কোর্টের মাধ্যমে আমাদের বিয়ে হয়। তার জীবনসঙ্গী হতে পেরে খুবই খুশি আমি।

আসাদের বাবা ইব্রাহিম মোড়ল বলেন, ছেলে যাকে নিয়ে সুখী হবে তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে কখনও ভাবিনি এক বিদেশিকে বিয়ে করবে ছেলে।

এদিকে আসাদ মোড়লের সঙ্গে জার্মান তরুণীর বিয়ে হওয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়লে সবার মাধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। জার্মান তরুণীকে দেখতে আসাদের বাড়িতে ভিড় করছে গ্রামবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ভালোবাসার টানে স্বামীকে ডিভোর্স দিয়ে জার্মান নারী বাংলাদেশের খুলনায়

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯