ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

চলনবিলে ডিঙ্গী নৌকা বিক্রির ধুম

বাঙালী কণ্ঠ নিউজঃ আষাঢ় মাস চলছে তবুও বৃষ্টিপাতের দেখা মিলছে না। তারপরেও এখন বর্ষাকাল তাই চলনবিলের বর্ষার পানি আসতে শুরু করেছে। এদিকে চলনবিলে বর্ষার পানি আসতে শুরু করায় বিভিন্ন হাটবাজারে শুরু হয়েছে ডিঙ্গী নৌকা তৈরির ধুম।

তাছাড়া বিলপাড়ের খন্ডখন্ড বিভক্ত পাড়া-মহল্লার লোকজন পারাপারের জন্য ও মাছ ধরার জন্য ডিঙ্গী নৌকা ক্রয় করছেন। তাড়াশ উপজেলার নওগা হাটে দেখা যায়, হাটের পশ্চিম পাশে ও জিন্দানী কলেজ এলাকাজুড়ে বসেছে নৌকা বিক্রির হাট। পাশা-পাশি প্রায় ১৫-২০টি কারখানায় চলছে নৌকা তৈরীর কাজ। অন্য উপজেলার ক্রেতা এসেছেন নৌকা কিনতে।

উপজেলার চলনবিলের মধ্যবর্তী ভেটুয়া গ্রামের হাসমত আলী জানান, নিচু এলাকার সড়কগুলো পানিতে ডুবে যাচ্ছে। এক গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য পাড়ায় যেতে এসব ডিঙ্গী নৌকার প্রয়োজন হয়। বিশেষ করে জেলেদের মাছ ধরার জন্য বেশী দরকার হয় এ নৌকা।

চাটমোহর উপজেলার নবীন গ্রামের গ্রামের মিজানুর রহমান জানান, বর্ষায় চারদিকে ডুবে যাওয়ায় এসব ডিঙ্গী নৌকায় মাছ ধরা হয়।

তাছাড়া তাদের গ্রাম থেকে পাশের হান্ডিয়াল বাজারে আসতে সব সময় খেয়া বা পারাপারের নৌকা পাওয়া যায় না। তাই যাদের অবস্থা ভাল তারা নিজেদের জন্য নৌকা ক্রয় করেন। এ জন্যই নওগাঁ হাটে এসেছেন ডিঙ্গী নৌকা কিনতে।

নৌকার তৈরি কাঠ মিস্ত্রী শাহ আলম জানান- কাঠমিস্ত্রিদের মজুরী ও কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকার দাম বেড়েছে। প্রতিটি ডিঙ্গী নৌকার জন্য জনপ্রতি মিস্ত্রী ৮০০টাকা মজুরী পান। দিনে দুটি করে ডিঙ্গী নৌকা তৈরী করতে পারেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

চলনবিলে ডিঙ্গী নৌকা বিক্রির ধুম

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯