ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কাশ্মীরে আপাতত কোনও চিঠিও পাঠানো যাবে না

বাঙালী কণ্ঠ নিউজঃ জম্মু ও কাশ্মীরে আপাতত কোনও চিঠিও পাঠানো যাবে না। শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও। পূর্ব ভারতের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানিয়েছেন, এ বিষয়টি অভ্যন্তরীণ। তাই তিনি এ নিয়ে কোনও মন্তব্য করবেন না।

সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। তারপর থেকেই জম্মু-কাশ্মীরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে।

ডাক বিভাগ জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, জম্মু ও কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কোনো কিছু পাঠানো যাবে না।

এর মধ্যে চিঠি যেমন রয়েছে, তেমনই সব ধরনের পার্সেলও রয়েছে। বেসরকারি ক্যুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে আপাতত কোনও চিঠিও পাঠানো যাবে না

আপডেট টাইম : ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯