ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ঈদে নিরানন্দ মানুষের মুখে হাসি ফোটায় যারা

বাঙালী কণ্ঠ নিউজঃ গৃহহীন অভুক্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের মাঝে খাবার বিতরণ করেছে ফেসবুক গ্রুপ ‘বিপি হেল্পলাইন’। ঈদুল আজহার রাতে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় এ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, এ বছর নিয়ে টানা তিন বছর গৃহহীন মানুষের মাঝে এভাবে খাবার বিতরণ করছে ফেসবুক গ্রুপ বিপি হেল্পলাইন।

বিপি হেল্পলাইন গ্রুপের এডমিন হাফিজুর রহমান জানান, এ অনুষ্ঠানের প্রথম উদ্যোগ নেন ২০১৭ সালে। বছরে দুটি ঈদেই তারা ভিন্ন ভিন্ন খাবার আয়োজন করে থাকেন। ঈদুল ফিতরে প্রোগাম করেন দিনে। যারা ঈদের আনন্দ রেখে কর্তব্যের টানে রাজপথে থাকেন তাদের জন্য পায়েস, কেক, মিষ্টি, চকলেট, ক্যান্ডি, কোল্ড ড্রিঙ্কস এর প্যাকেট বিতরণ করেন ঢাকা শহরের প্রায় সকল রাস্তায়।

এ তালিকায় থাকেন পুলিশ, সাংবাদিক, সিকিউরিটি গার্ড, রিক্সা, বেবিট্যাক্সি ও বাস চালক এবং রাস্তায় থাকা ভিক্ষুক ও পথশিশু। আর ঈদুল আজহায় প্রোগ্রাম করেন রাতের বেলায় গৃহহীনদের জন্য। এসব গৃহহীন অভুক্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

রাজধানীর জাতীয় স্টেডিয়াম, মতিঝিল, ফকিরাপুল, পল‌ওয়েল মার্কেট, কমলাপুর এলাকায় ভাসমান গৃহহীন মানুষের মাঝে বিতরণ করেন এ খাবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঈদে নিরানন্দ মানুষের মুখে হাসি ফোটায় যারা

আপডেট টাইম : ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯