ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে

বাঙালী কণ্ঠ নিউজঃ ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ১২০০ জন। যা একদিন আগের ২৪ ঘণ্টায় ছিল ২০৯৩ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী ৭৫৪৭ জন। যা আগেরদিন ছিল ৮০০৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দেশের হাসপাতালগুলোতে রোগীসংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশে ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসনীয় কাজ করেছেন।

প্রসঙ্গত আজ স্বাস্থ্যমন্ত্রী সকাল সাড়ে ১০টায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন ও রোগীদের সাহস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯