ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী আজ

বাঙালী কণ্ঠ নিউজঃ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন তিনি।

মতিউর রহমান পাকিস্তানের করাচির মশরুর বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান নিজের করায়ত্তে নিয়ে দেশে আসার সময় সেটি বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন। ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে পাওয়া যায়।

মুক্তিযুদ্ধে মতিউরের অসম সাহসিকতা ও অতুলনীয় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ জাতীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

১৯৪১ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন মতিউর রহমান। ১৯৬৭ সালের ২১ জুলাই একটি মিগ-১৯ বিমান চালনার সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে গেলে অপূর্ব দক্ষতায় প্যারাস্যুটযোগে মাটিতে অবতরণ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী আজ

আপডেট টাইম : ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯