ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পেটের চর্বি কমাবে এই পানীয়গুলো

বাঙালী কণ্ঠ নিউজঃ পেটে অতিরিক্ত চর্বি কমানো নিয়ে অনেকের দুশ্চিন্তার অন্ত নেই। কি থেকে কী করি অবস্থা। আপনাদের এই দুর্ভাবনা কমিয়ে দিতে পারে হাতের নাগালে থাকা পানীয়গুলো।

১. পানি: পানি শুধু তৃষ্ণাই মেটায় না, এটি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। পেটের চর্বি কমানোর সহজলভ্য এবং উৎকৃষ্ট উপাদান বলা যেতে পারে পানিকে।

২. শসা ও আদা: প্রাচীনকাল থেকেই আদা ঔষধি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অ্যান্টি প্রদাহ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে বেশ উপকারী উপাদান হিসেবে বিবেচিত। আদা ও শসা মিশ্রিত পানীয় পেটের চর্বি গলাতে ম্যাজিকের মতো কাজ করে।

৩. আদার সঙ্গে গ্রিন টি: বিপাকে বেশ ফলপ্রসূ গ্রিন টি। এটি মস্তিষ্ক সচল রাখে এবং ক্যানসারের ঝুঁকি কমায়। আমরা সেসব খাবার খাই সেগুলো থেকে চর্বি শোষণের মাত্রা কমাতে সাহায্য করে গ্রিন টি। এক চিলতে লেবু বা আদা গ্রিন টির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এই পানীয়টি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

৪. অ্যাপল সিডার ভিনেগার ও পানি: সকালটা অ্যাপল সিডার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে শুরু করুন। এই পানীয় শরীরের জন্য বেশ উপকারী। এটি হজমক্রিয়াকে শিথিল করে এবং ব্লাড সুগারের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটি পাকস্থলীতে পিএইচ এর মাত্রা ঠিক রাখে, যা পেটের চারপাশের চর্বি পোড়াতে সাহায্য করে।

৫. লেবু পানি: লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এটি লিভার সুস্থ রাখার পাশাপাশি শরীর থেকে টক্সিন দূর করার কার্যক্ষমতা বৃদ্ধি করে। লেবু শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে ওজন কমাতে সাহায্য করে। পানির সঙ্গে এক ফালি লেবুর সঙ্গে মিন্ট পাতা মেশান। এই পানীয় পানে পেটের চর্বি কমাতে বেশ কার্যকরী।

৬. নারকেলের পানি: এই পানীয়তে প্রায় সকল ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। আঁশে পরিপূর্ণ এই পানীয়তে ক্যালোরির পরিমাণ খুবই কম। এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে। চাইলে পানীয়ের সঙ্গে কচি নারকেল টুকরো করে কেটে দিয়ে খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পেটের চর্বি কমাবে এই পানীয়গুলো

আপডেট টাইম : ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯