ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

আফগানদের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়ে যা বললেন তাসকিন

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দুই বছর পরে ঘোষিত এই দলে ডাক পেলেন এক সময়ের তারকা পেসার তাসকিন আহমেদ। আর দলে সুযোগ পেয়েই তাসকিন বললেন, ‘এখন লক্ষ্য আরও বেশি কষ্ট করে, নিজেকে ফিট রেখে জায়গা ধরে রাখা।’

এর আগে ২০১৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন তাসকিন। ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে থাকলেও খেলেননি কোনো ম্যাচ।

তাসকিন আরো বলেন, ‘সামনে টেস্ট ছাড়াও আরও যত ফরম্যাটের খেলা আছে সেখানে যেন সুযোগ পাই সেই চেষ্টা থাকবে। যদি সুযোগ পাই তাহলে শতভাগ দিয়ে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু দিতে পারি।’

এক সময় ক্যারিয়ারে দুঃসময় আসলেও মানিয়ে নিয়েছিলেন তাসকিন। কঠোর পরিশ্রমের সাথে অপেক্ষা করে গেছেন সুযোগের। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনেক খারাপ লেগেছিল। তবে খারাপ লাগার পর মেনে নিয়েছি যে এটি জীবনেরই অংশ। ঐ চোট দুর্ঘটনার মত ছিল। সব সময় এটি বিশ্বাস করি যে পরিস্থিতি যেমনই আসুক, ভালো কিংবা খারাপ, যদি কষ্ট করি এবং নিজের কাছে সৎ থাকি তাহলে আল্লাহ যে প্রতিভা দিয়েছে সেটি কাজে লাগাতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আফগানদের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়ে যা বললেন তাসকিন

আপডেট টাইম : ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯