ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ওসাসুনার বিপক্ষেও নেই মেসি

মাঠে লিওনেল মেসিকে দেখতে অন্তত আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে ভক্তদের। লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি, এই খবর নিশ্চিত করেছেন কোচ এর্নেস্তো ভালভারদে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার পর থেকে মাঠের বাইরে মেসি। বার্সার প্রাক মৌসুমেও দেখা যায়নি তাকে। কাফ ইনজুরিতে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার প্রথম দুই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল ডটকম।
আরও এক মাসের জন্য মেসির ছিটকে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেন ভালভারদে। আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে ক্লাব অধিনায়ককে ফিরে পেতে আশাবাদী বার্সা কোচ।
শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভালভারদে বলেছেন, ‘এখনও সেরে উঠতে কাজ করে যাচ্ছে মেসি। আমাদের আন্তর্জাতিক বিরতিতে যে সময় পাচ্ছি, আশা করছি ভ্যালেন্সিয়ার ম্যাচে ও এর কয়েক দিন পর চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাকে ফিরে পাবো।’
মেসিকে ছাড়া হার দিয়ে লিগ শুরু করে বার্সেলোনা। অ্যাথলেটিকের মাঠে ১-০ গোলে হেরে যায় তারা। এরপর লুই সুয়ারেস ও উসমান দেম্বেলেও ছিটকে যান চোট নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে তারা দুর্দান্ত জয় পায় আন্তোয়ান গ্রিয়েজমানের নৈপুণ্যে। বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ওসাসুনার মাঠে নামবে দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া কাতালান জায়ান্টরা।
Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ওসাসুনার বিপক্ষেও নেই মেসি

আপডেট টাইম : ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯