ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চাঁদের অন্ধকার পৃষ্ঠে রহস্যজনক জেলি

চাঁদের যে দিকটি পৃথিবী থেকে দেখা যায় না, তাতে রহস্যজনক এক পদার্থের সন্ধান পেয়েছে চীনের একটি মহাকাশ যান। জেল জাতীয় এই পদার্থটি ঠিক কী, সেটা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীদের মাঝে শোরগোল পড়ে গেছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠে প্রথম দেশ হিসেবে চেঞ্জ-৪ মিশন শুরু করে চীন। গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মিশন ইতিমধ্যেই সাফল্য পাচ্ছে। এর আগে অ্যাপোলো-১৭ এর মহাকাশচারীরা এবং ভূবিজ্ঞানী হ্যারিসন স্মিট ১৯৭২ সালে চাঁদে কমলা রঙের মাটির সন্ধান পেয়েছিলেন।

চাঁদে একটি পূর্ণ দিন পৃথিবীর হিসেবে দুই সপ্তাহের সমান। এই হিসেবে মোট ৯ দিন চাঁদের মাটিতেই কাটিয়ে ফেলেছে এই রোবটিক মিশনে থাকা নভোযান ইউটু-২ রোভার এবং চেঞ্জ ৪ ল্যান্ডার। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিশন সাময়িক ভাবে বন্ধ হওয়ার আগে চাঁদের মাটি পর্যবেক্ষণ করে এই চন্দ্রযান দুটি চাঁদের পৃষ্ঠে ঘুরে ৯ জুলাই পর্যন্ত টানা ছবি পাঠিয়েছে। ১৬ দিন বিশ্রামের পরে গত ২৫ জুলাই আবারও সক্রিয় হয়েছে এই মিশন। নতুন করে চালু হওয়ার পর ৭ আগস্ট পর্যন্ত ৮৯০ ফুট (২৭১ মিটার) পাড়ি দিয়েছে চীনের এই দুটি চন্দ্রযান।

২৮ জুলাই ইউটু-২ নভোযানটি নতুন করে সক্রিয় করার সময়ে রোভারের প্রধান ক্যামেরায় ওঠা ছবিগুলিকে যাচাই করার সময়ে একটি গর্তে রঙিন এক ধরনের জেল জাতীয় পদার্থের উপস্থিতি দেখতে পান গবেষকরা। এই সময়ে অভিযান বন্ধ রেখে শক্তিশালী ক্যামেরাসহ ইউটু-২ ওই গর্তে নেমে ওই চ্যাটচ্যাটে জেলির মতো পদার্থের ছবি তোলে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এই জেলটি উল্কাপাতের ফলে চাঁদের পৃষ্ঠে জমা হওয়া এক ধরনের গলিত কাঁচ। আপাতত এই জেল জাতীয় পদার্থ নিয়ে গবেষণা চলছে। চাঁদের মাটিতে গলিত কাঁচই কীভাবে এল- এই প্রশ্নের জবাব খুঁজছেন বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চাঁদের অন্ধকার পৃষ্ঠে রহস্যজনক জেলি

আপডেট টাইম : ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯