ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি করতে গিয়ে মারা গেল হাতি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার্কাসে এসে চাঁদাবাজি করতে গিয়ে গরমে অসুস্থ হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট বাণিজ্য মেলায় আসা দি-লায়ন সার্কাসের হাতিটি কয়েক দিন ধরে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করছিল। সোমবার বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছালে হঠাৎ হাতিটি গরমে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে হাতিটি মারা যায়।

হাতিটির মাউথ সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যু খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে হাতির মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বলেন, হাতিটির অসুস্থতার খবর পেলে চিকিৎসা দেওয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে খবর পাওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি করতে গিয়ে মারা গেল হাতি

আপডেট টাইম : ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯