ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের প্রেক্ষাগৃহে বচ্চন

বাঙালী কন্ঠ ডেস্কঃ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আরো একটি আমদানিকৃত ভারতীয় বাংলা সিনেমা। আসছে অক্টোবরের ১১ তারিখ মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ও জিত অভিনীত ছবি ‘বচ্চন’। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, বেশ আগে ছবিটি আমদানি করি। জিত অভিনীত ‘বচ্চন’ পুরনো একটি সিনেমা। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি দিচ্ছি। দেশের কোনো সিনেমা এই সময়ে নেই। তাই বাধ্য হয়ে এ ছবিটি মুক্তি দিতে হচ্ছে।

অন্যদিকে প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সৌমেন রায় জানান, মুক্তির জন্য ‘বচ্চন’ ছবিটি এরইমধ্যে তালিকাভুক্ত হয়েছে। ওই দিন ভারতীয় বাংলা ছবিটি মুক্তি পেলেও কোনো বাংলাদেশি ছবি নেই মুক্তির তালিকায়। জিৎ ছাড়াও ‘বচ্চন’ ছবিতে অনিন্দিতা রায়, পায়েল সরকার, মুকুল দেব, আশীষ বিদ্যার্থী প্রমুখ অভিনয় করেছেন। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। এই ছবির বিপরীতে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে বাপ্পী-মাহী অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

দেশের প্রেক্ষাগৃহে বচ্চন

আপডেট টাইম : ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯