ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অনলাইন জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৬৮০ চাইনিজ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ৬৮০ জন চাইনিজকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর। ২০ নভেম্বর (বুধবার) কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশ একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এদের আটক করে।

এসময় উদ্ধার করা হয়, ৮ হাজার ২শত ৩০ টি মোবাইল, ১৭৪ টি ল্যাপটপ এবং কম্পিউটার ৭৮৭টি। মালয়েশিয়া ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, দীর্ঘ ছয় মাস যাবত অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া এবং চায়নায় ডিজিটাল জালিয়াতিতে জড়িত এই চক্রটি।

মাসে ৭২ লাখ টাকা ভাড়া দিয়ে কুয়ালালামপুরে একটি অভিজাত ফ্ল্যাটে গোপনে পরিচালনা করতো। তিনি আরও বলেন, ৬ মাস যাবত বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে বিভিন্নজনের কাছ থেকে ব্যাপক অর্থ হাতিয়ে নেয় তারা।

তিনি আরও বলেন, আমরা সংস্থাগুলির পেছনে থাকা ব্যক্তিদের সন্ধান করব এবং ব্যাংক নেগ্রারা মালয়েশিয়া (বিএনএম), পুলিশ, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া কমিউনিকেশন কমিশন (এমসিএমসি), মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), স্থানীয় কর্তৃপক্ষ (স্থানীয় কর্তৃপক্ষ) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রাসঙ্গিক তথ্য বিতরণ করব।

আটককৃতদের ব্যাপারে আমরা চাইনিজ দূতাবাসকে জানিয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে গ্রেফতার দেখিয়ে ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অনলাইন জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৬৮০ চাইনিজ

আপডেট টাইম : ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯