ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সৌদি থেকে আরও ৩৫ নারীর দেশে ফেরার আকুতি

বাঙালী  কণ্ঠ ডেস্কঃ সৌদি আরবে নির্যাতন থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানোর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে দুই নারীকে। তারা হলেন-পঞ্চগড় জেলার গৃহবধু সুমি আক্তার এবং হ‌বিগ‌ঞ্জের গৃহবধু হুসনা আক্তার। পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে এবার ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারীকর্মী।

বুধবার রাতে সৌদি আরবে অবস্থানরত ৩৫ নারী ভিডিওটি প্রকাশ করেন।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল উদ্ধার করেছে।

শরিফুল হাসান বলেন, আমি গত দশ বছর ধরে বলছি আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না। সুমি, হুসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করে। আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়ত আরও কঠোর হবে। আমি বলব আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সৌদি থেকে আরও ৩৫ নারীর দেশে ফেরার আকুতি

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯