শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. আবদুর রশীদ।
শিক্ষকদের তরফ থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করা হলে এর জবাবে মন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন শুধু বাজারের পণ্যের মত বাড়বে না, জাতির আকাঙ্খা অনুযায়ী বাড়বে। শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে। আমি বর্তমান শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই।
শিক্ষাখাতে বিভিন্ন তদবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ থেকে বোঝা যায় এখনো আমাদের মেরুদণ্ড সোজা হয় নাই।
প্রধান আলোচকের বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাথমিক শিক্ষাকেই শিক্ষার মূলভিত্তি হিসেবে অবহিত করেন। প্রাথমিক শিক্ষা দেখে বোঝা যায় একটা দেশ কতটা উন্নত। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের নিয়োগ প্রদান করা ও সে অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা প্রয়োজন।
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা
কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট
বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ
প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার
পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
শিক্ষার মান বাড়লে বেতন বাড়বে: গণশিক্ষামন্ত্রী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- 986
Tag :
জনপ্রিয় সংবাদ



























