ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

নিজে না থাকলে ন্যাম ভবনে এমপিদের বরাদ্দ বাতিল

ন্যাম ভবনে বরাদ্দ নিয়েও যেসব সংসদ সদস্য যেখানে থাকেন না, তাদের বরাদ্দ বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এসব ফ্ল্যাটে মেরামতের টাকাও এখন বরাদ্দ নেয়া সংসদ সদস্যদের কাছ থেকেই নেয়া হবে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মীদের জন্য নির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে যে মেরামত হবে তার খরচ বরাদ্দপ্রাপ্ত এমপিদের কাছ থেকে নেয়া হবে। যারা নিজেরা না থেকে ন্যাম ফ্ল্যাট নিয়ে রেখেছে, তাদের নাম কাটা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, নিজেরা না থেকে কাজের লোক, ড্রাইভার বা ক্যাডার রাখবেন, এটা চলবে না। যারা নিজেরা থাকবেন না তারা নাখালপাড়ায় এমপি হোস্টেল আছে সেখানে যান। পরিবার নিয়ে সংসদ সদস্যরা থাকবেন-এটাই তো কথা ছিল। তাহলেই এটার তাহলেই এটার রক্ষণাবেক্ষণ ভাল হবে।

তিনি বলেন, আগে প্রাইভেটলি বলেছি, এবার পাবলিকলি বললাম। চিফ হুইপ যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

গত প্রায় দেড়যুগে এসব ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণে সরকারের বিপুল অর্থ খরচ করতে হয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন, সংসদ সদস্যরা নিজেরা না থেকে লোক রাখেন বলে তারা যত্ন নিয়ে আসবাব ও অন্যান্য সামগ্রী ব্যবহার করেন না বলেই এত দ্রুত এসব নষ্ট হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

নিজে না থাকলে ন্যাম ভবনে এমপিদের বরাদ্দ বাতিল

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭