ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক টেবিলে বিএনপি-জামায়াত, আজহারী বললেন ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে এ সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হয়।পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের বৈঠকরে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। এই দৃশ্যকে তিনি ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’ হিসেবে মন্তব্য করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।’

এদিন তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

এ বিষয়ে বিএনপির ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক টেবিলে বিএনপি-জামায়াত, আজহারী বললেন ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬