ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার, আন্তঃদেশীয় চক্র জড়িত, শনাক্ত ১০-১৫ জন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা

পালালো কোথায়

আশরাফুল মোসাদ্দেকঃ

ঘুমিয়ে নিদ্রায় কাটলো সময়

কর্ণকুহরে ভীষণ উৎপাত

ঘুমের ভিতর কতিপয় মশক

কামড়ালো ওরা ভর সারারাত।

হারমোনিয়ামের ডুবন্ত রীড

সাপলুডু মই খেয়েছে উরগ

দৃশ্যের সাথে অদৃশ্যের বাঁধন

সামনে পিছনে চারপাশে ঠগ।

উদিত সূর্যের বিপুল প্রত্যয়

মধ্যদুপুরে তুমুল তোলপাড়

লজ্জায় লাল আজ গোধুলি বেলা

জয়ের ছায়ায় পিছু চলে হার।

শেকল জড়ায় না সময়ের পা

শিশু গেলে যায় বাউল যুবক

লাঠি ভর করে ধুলোট জীবন

ধার্মিক সেজে থাকে জলের বক।

পালালো কোথায় ডিব্বার মার্বেল

ঝড়ে চৌচির সব কদলী গাছ

বগি পাটের ছিপ-বড়শি আছে

টপাটপা নেই কোনো পুঁটিমাছ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস

পালালো কোথায়

আপডেট টাইম : ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

আশরাফুল মোসাদ্দেকঃ

ঘুমিয়ে নিদ্রায় কাটলো সময়

কর্ণকুহরে ভীষণ উৎপাত

ঘুমের ভিতর কতিপয় মশক

কামড়ালো ওরা ভর সারারাত।

হারমোনিয়ামের ডুবন্ত রীড

সাপলুডু মই খেয়েছে উরগ

দৃশ্যের সাথে অদৃশ্যের বাঁধন

সামনে পিছনে চারপাশে ঠগ।

উদিত সূর্যের বিপুল প্রত্যয়

মধ্যদুপুরে তুমুল তোলপাড়

লজ্জায় লাল আজ গোধুলি বেলা

জয়ের ছায়ায় পিছু চলে হার।

শেকল জড়ায় না সময়ের পা

শিশু গেলে যায় বাউল যুবক

লাঠি ভর করে ধুলোট জীবন

ধার্মিক সেজে থাকে জলের বক।

পালালো কোথায় ডিব্বার মার্বেল

ঝড়ে চৌচির সব কদলী গাছ

বগি পাটের ছিপ-বড়শি আছে

টপাটপা নেই কোনো পুঁটিমাছ।