ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মাহির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তিনি। বর্তমানে স্বামীসহ অবকাশ যাপনে কক্সবাজারে অবস্থান করছেন নায়িকা। সেখান থেকেই নিজের বেবি বাম্প স্পষ্ট করলেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাহির ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে বহুতল এক ভবনের রুমে দাঁড়িয়ে আছেন মাহি ও রাকিব। তাদের দৃষ্টি আটকে আছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। অবশ্য এই দম্পতির রোমান্টিক ছবিরও দেখা মেলে। মায়াভরা দৃষ্টিতে একে অপরের দিকে অপলক তাকিয়ে দুজন। বেশ ঢিলেঢালা পোশাক পরলেও সেই ছবিগুলোতে স্পষ্ট মাহির বেবি বাম্প।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তানের নাম প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন, ‘আমার মেয়ে হলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে, ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মাহির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

আপডেট টাইম : ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২