ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি যদি কোনো সন্ত্রাসের দিকে যায়, অগ্নি-সন্ত্রাসের দিকে যায়, তখন আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে জনদুর্ভোগের বিষয়টি তাদের উপরই ছেড়ে দিয়েছি। এসময় বিএনপি নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচির দিকে ইঙ্গিত করে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিএনপি তাদের কর্মসূচি পালন করবে কি-না তা তাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। যদি একটা অফিসিয়াল তারিখে পদযাত্রা হয়, তাহলে এই পথযাত্রার কারণে যানজট লেগে যাবে। আর এই যানজট দূর করতেই রাত ১০ থেকে ১১টা বাজবে। অপরদিকে অনেকে ছুটিতে গ্রামে যাবেন। ফলে অনেকে বাস-ট্রেন মিস করবেন।

কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপি বিক্ষোভ কর্মসূচি করলে কোনো সমস্যা নেই। আমরা বিএনপিকে বলেছি, আপনারা এই দিনে কর্মসূচি যতটা সম্ভব পরিহার করুন। কিন্তু কর্মসূচি করতে বাধা দেওয়া হবে এমনটা বলা হয়নি। আমরা তাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। তাদের এখনো কোনো মেসেজ পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩