ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। এর একদিন পর সাধারণত বাংলাদেশে শুরু হয় রমজান। অর্থাৎ এবছরের রমজান বাংলাদেশে শুরু হতে পারে ২ মার্চ।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান।

আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে শুরু হয় পবিত্র রমজান মাস। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে। যদিও সবই নির্ভর করছে চাঁদ দেখার উপর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

আপডেট টাইম : ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪