ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রো রেল যাত্রীদের জন্য ডিএমটিসিএলের বার্তা

ঢাকা মেট্রো রেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি আরো জানায়, মেট্রো রেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুই পথচারী আহত হন।

এরপর থেকে ওই জায়গায় ধীরগতিতে চলছে মেট্রো রেল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মেট্রো রেল যাত্রীদের জন্য ডিএমটিসিএলের বার্তা

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫