ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ‘জয় বাংলা ব্রিগেড’ রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়। এ আদেশের প্রেক্ষিতে শুক্রবার (৩১ অক্টোবর) সিআইডি ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আইনানুযায়ী, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)-এর ১৯৬ ধারা অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষমতা পায়। এরপর সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। মামলার নথি নম্বর সি আর (রমনা) ২২২/২০২৫ এবং এতে অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ১২১, ১২১ক ও ১২৪ক ধারায়।

তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশ থেকে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছিল। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। এ মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়।

গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। সেই আদেশ বাস্তবায়ন করে সিআইডি। মামলাটি এখন আদালতে পরবর্তী শুনানির জন্য প্রস্তুত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

আপডেট টাইম : ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫