ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

হার্টের সুরক্ষায় বরবটি

বাঙালী কণ্ঠ নিউজঃ একটি পরিচিত সবজি বরবটি। এটি শরীরের জন্য বেশ উপকারী। প্রতি ১০০ গ্রাম সবুজ বা বেগুনি রঙের বরবটিতে রয়েছে ৪৮ ক্যালরি শক্তি, ১০ গ্রাম শর্করা এবং ২.৬ গ্রাম প্রোটিন। এতে কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল নেই। এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসসহ নানারকম ভিটামিন ও মিনারেল।

বরবটিতে আছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের এলডিএল (ক্ষতিকর) কলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চরক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতেও ভূমিকা রাখে এটি। ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। বরবটিতে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে চমৎকার কাজ করে। বরবটিতে রয়েছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়া হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে।

বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়। ফলে সহজে শরীরে চর্বি জমতে দেয় না। এছাড়া কম ক্যালরিযুক্ত খাদ্য ও ফ্যাট-কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

হার্টের সুরক্ষায় বরবটি

আপডেট টাইম : ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭