ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

১৯৬ সাংবাদিক পাবেন ১ কোটি ৩০ লাখ টাকা : তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ১৯৬ জন দুঃস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিকদের পরিবারকে এক কোটি ৪০ লাখ অনুদান টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শেখ হাসিনা সহায়তার অর্থ তুলে দেবেন বলে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করেই থেমে নেই সরকার। সাংবাদিকদের কল্যাণকে একটি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠন করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল প্রথমবারের মতো এ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকা সহায়তা ভাতা দিতে যাচ্ছেন।’

২০১১-১২ অর্থবছর থেকে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালার ভিত্তিতে দুঃস্থ সাংবাদিকদের অনুদান দেওয়া হত বলে সংবাদ সম্মেলনে জানান তথ্য সচিব মরতুজা আহমেদ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সরবরাহ করা তথ্যে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে ৬১ জন দুঃস্থ সাংবাদিককে ৫০ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন সাংবাদিককে এক কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৯৬ জন সাংবাদিককে এক কোটি ১০ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১৮১ জন সাংবাদিককে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য সচিব ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

১৯৬ সাংবাদিক পাবেন ১ কোটি ৩০ লাখ টাকা : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬