ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

প্রজ্ঞাপন জারির দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীর দাবি মেনে নিয়ে সংসদে কোটা বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আমাদেরকে বলা হয়েছিল ৭ মে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করবেন, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয় নি। এদিকে জন-প্রশাসন দপ্তর থেকে বলেছে আমরা সরকারের থেকে কোন নির্দেশনা পাইনি। সরকার ও জন-প্রশাসন আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে যেন লুকোচুরি খেলায় মেতেছে!

তিনি আরও বলেন, আমরা কোন রাজনৈতিক দল নই, আমরা সাধারণ শিক্ষার্থী। কোন আন্দোলনকারীকে হয়রানি করা হলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাব। মনে রাখবেন পৃথিবীতে ছাত্র আন্দোলন কখনও বৃথা যায়নি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে পিছপা হব না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি মেধাবীদের সুযোগ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ করার সুযোগ দিন।

একই দাবি জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম মুবিন বলেন, আমাদের কোটা সংস্কার আন্দোলন ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু করি। বিভিন্ন প্রতিকূলতাকে দমিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিলেও এখনও তা কার্যকর হয়নি। আমরা প্রধানমন্ত্রীর বিরোধী নই, সব সময় প্রধানমন্ত্রীর পাশেই থাকতে চাই। আমরা কোন বৈষম্য চাই না। আমরা চাই সমান অধিকার। মেধার মূল্যায়ন করে দেশকে এগিয়ে নেয়াই আমাদের কাম্য।

হিসাববিজ্ঞন বিভাগের শিক্ষার্থী শেখ মাসুদ বলেন, ২৮ দিন অতিবাহিত হলেও এখনও কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়নি। কোটা আন্দোলনে কেন বিলম্ব করা হচ্ছে তা আমাদের বুঝে আসে না। যেখানে সাধারণ শিক্ষার্থী চায় প্রধানমন্ত্রীও চায় তাহলে কোটা সংস্কার কে আটকায়?

ফলিত পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মোর্শেদুল আদনানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন- প্রাণরাসায়ন বিভাগের আরিফুজ্জামান, ভাষা বিভাগের রেশমা, দর্শন বিভাগের নাহিদ, ইতিহাস বিভাগের সায়েম, অর্থনীতির আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রজ্ঞাপন জারির দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮