ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কিশোরগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৯ মে) দুপুরে জেলার নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় ও পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ।

স্থানীয়রা জানায়, নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়ার শাহ জালাল বাবার সাথে হাওরের জমি থেকে ট্রলি দিয়ে ধান আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকায় দিপালী রানী বর্মণ বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন দিপালীকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কিশোরগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮