ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

আগামী ১৫ মে গাজীপুরে নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় : সিইসি

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ বুধবার (৯ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কে এম নুরুল হুদা বলেন, যদি আজ বুধবারও আদালত নির্বাচন করার নির্দেশ দিতেন, তাহলেও ১৫ মে ভোট গ্রহণ সম্ভব ছিল। কারণ, ভোট গ্রহণের আগে প্রায় সাড়ে ৮ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য মোতায়েন করা প্রয়োজন। কিন্তু স্বল্প সময়ে এত জনবল মোতায়েন করা সম্ভব নয়। তবে আদালত যদি কাল বৃহস্পতিবার ১৫ মে ভোট গ্রহণের আদেশ প্রদান করেন, তবে আদালতের নির্দেশ মেনে এই সময়ে ভোট গ্রহণ আমাদের করতেই হবে।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, ও এনডিসি কুদরত এ খুদা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আগামী ১৫ মে গাজীপুরে নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় : সিইসি

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮