মিঠামইন, (কিশোরগঞ্জ), : রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার মান উন্নয়নে বিশেষ নজর দিতে হাওর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, অনেক অবিভাবক আমার কাছে আসেন এবং বলেন তাদের ছেলে মেয়েরা বিএসসি, বিকম অথবা বিএ পাস করেছে। তারা আমাকে তাদের সন্তানদেরকে চাকরি দিতে অনুরোধ জানান। কিন্তু আমি এভাবে কাউকে চাকরি দিতে পারি না। তারা যদি লিখিত পরীক্ষায় পাস না করে, তা হলে কি ভাবে চাকরি পাবে।
রাষ্ট্রপতি আজ এখানে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজত জয়ন্তী উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এই এলাকায় শিক্ষার মান উন্নয়নে দৃষ্টি দেয়ার জন্য শিক্ষকদের প্রতি পরামর্শ দিয়ে বলেন, চাকরির জন্য লিখিত পরীক্ষা দেয়ার পর যখন অভিভাবকরা আমার কাছে আসেন, তখন আমি দেখি প্রার্থীদের ৯০ ভাগই লিখিত পরীক্ষায় ফেল করেছে। তাদেরকে মেধা দিয়েই চাকরি পেতে হবে। তদবির করে নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু পরীক্ষায় পাস করলেই হবে না, তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এর কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি হাওর এলাকার ছেলে-মেয়েরা মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
আবদুল হামিদ হাওর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবি সম্পর্কে বলেন, এ এলাকায় অনেক সমস্যা রয়েছে। তিনি এ সকল সমস্যা সংসদে উত্থাপনের জন্য স্থানীয় এমপিদের পরামর্শ দিয়ে বলেন আমি রাষ্ট্র প্রধান, সরকার প্রধান নই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব সোহরাব হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শম্পদ বড়–য়া, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, কলেজ অধ্যক্ষ আবদুল খালেক বক্তব্য রাখেন।
স্থানীয় সংসদ সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।(বাসস)
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
শিক্ষার মান উন্নয়নে রাষ্ট্রপতির আহবান
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
- 805
Tag :
জনপ্রিয় সংবাদ



























