ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০