ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

তরুণীর ছোট পোশাকে পাইলটের আপত্তি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বের রক্ষণশীল দেশগুলোতে মহিলাদের পোশাক নিয়ে জারি থাকে একাধিক নিয়মকানুন। নিয়ম ভাঙলে অবধারিত শাস্তি। ডেইলি মেইলের খবর অনুসারে, অস্ট্রেলিয়ার মতো আধুনিক দেশেও ছোট পোশাক পরায় আপত্তি? শুনতে অবাক লাগলেও ছোট পোশাকের কারণেই এক অস্ট্রেলীয় যুবতীকে উঠতে দেওয়া হল না সে দেশের প্রথম সারির বিমানসংস্থার বিমানে! যে খবর জানার পর অনেকেই হতবাক হয়েছেন। জানা গেছে, ওই যুবতীর নাম ক্যাথরিন বাম্পটন। অ্যাডিলেড থেকে গোল্ড কোস্ট যাওয়ার জন্য ভার্জিন অস্ট্রেলিয়ার বিমানসংস্থার একটি টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানে ওঠার সময়ই বাধাপ্রাপ্ত হন। বিমানসেবিকারা তাঁকে জানান, বিমানচালকের ক্যাথরিনের ছোট পোশাকে আপত্তি রয়েছে। তাই তিনি যেন নিজের পোশাক বদলে তবেই বিমানে চড়েন।

গোটা ঘটনায় রীতিমতো অবাক হন ওই যুবতী। পরবর্তীতে অজি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি  জানান। ক্যাথরিন বলেন, ওই সময় যাত্রীদের সামনেই আমাকে পোশাক পরিবর্তনের কথা বলেন বিমানসেবিকা। যা আমাকে বিড়াম্বনায় ফেলে দেয়। আমাকে বলা হয়, এই পোশাকে শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে, যা বিমানচালকের পছন্দ নয়। ওই সময় সবাই আমাকেই দেখছিল। যা খুবই অস্বস্তিজনক ছিল। জানা গেছে, এরপরই একটি জ্যাকেট পরে ফেলেন ক্যাথরিন। তারপরই বিমানে চড়ার অনুমতি পান। এই ঘটনা জানতে পেরে অবাক ভার্জিন অষ্ট্রেলিয়া নামে ওই বিমানসংস্থার আধিকারিকরা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সংস্থার মুখপাত্র জানান, ভার্জিন অস্ট্রেলিয়া এদেশের জনপ্রিয়তম এয়ারলাইন্স। আমরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখি। ওই যুবতী সরকারিভাবে এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ জানাননি। তবে আমরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি  তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনেকেই ওই বিমানসংস্থার সমালোচনায় মুখর হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

তরুণীর ছোট পোশাকে পাইলটের আপত্তি

আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১