ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল কলা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কলা বললে আমরা সাধারণত হলুদ কলাই বুঝে থাকি। তবে কখনও লাল কলা কেনার কথা ভাবি না। চাহিদা বেশি থাকলেও স্থানীয় বাজারে অপ্রতুল হয়ায় এই কলার দেখাও খুব একটা মেলে না।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যসহ যাবতীয় সমস্যার সমাধান দেবে এই লাল কলা। কলার জাদুকরী উপকারিতা গুলো না জানলে জেনে নিন?

প্রচুর পরিমাণে বিটা ক্যারোনেট ও ভিটামিন সি থাকে লাল কলায়। থাকে অ্যান্টি-অক্সিডেন্টও।

অনেকেই কিডনির স্টোনে ভুগে থাকেন। এ কলা নিয়মিত খেলে কিডনির পাথর দূর হয়। লাল কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, যা কিডনিতে পাথর জমতে দেয় না।

লাল কলায় থাকে তিন ধরনের প্রাকৃতিক সুগার- ফ্রুকটোজ, সুক্রোজ এবং গ্লুকোজ। শরীরের মধ্যে এই সুগারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। ফলে সকালের নাস্তায় লাল কলা খুবই ভালো।

লাল কলায় থাকে প্রচুর পরিমাণে আঁশ। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে লাল কলা খাওয়া ভালো। তবে শুধু কোষ্ঠকাঠিন্যের জন্যই নয়, হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে লাল কলা।

হার্টের রোগীদের জন্য লাল কলা ডায়েটে রাখা ভালো। লাল কলায় থাকে পটাসিয়াম। যা শরীরকে সোডিয়ামের খারাপ প্রভাব থেকে রক্ষা করে। পাশাপাশি রক্তচাপও কমায়।

ভিটামিন এ থাকে বলে চোখের জন্য লাল কলা খুবই ভালো।

লাল কলায় রয়েছে ভিটামিন বি-৬। যা হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ফলে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য লাল কলা খাওয়া জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল কলা

আপডেট টাইম : ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১