ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য জনগণের কোনো ভোট পাবে না। ভোট ডাকাতি করা ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে। বিএনপি ভালো করেই জানে যে, তারা জনগণের কোনো ভোট পাবে না। সে কারণে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে। অতীতে তারা (বিএনপি) দেশের সম্পদ বিক্রি করার পূর্বশর্ত মেনে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সুতরাং জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, সরকার এতটা দুর্বল নয় যে, তারা (বিএনপি) আমাদের পতন ঘটাবে। আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের শক্তি আমাদের জনগণ।

সরকারপ্রধান বলেন, একবার খালেদা জিয়া দাবি করেছিলেন, পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন বিএনপি কি পাগল নাকি শিশু হয়ে গেল? আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি। এই কমিশনের অধিনে নির্বাচন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩