ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

বাঙালী কন্ঠ নিউজঃ ‘এক কোটি টাকা নিয়েই যত ভাবনা। এই সিনেমার পর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। অনেক যত্ন নিয়ে কাজটি করছি। আগামী মাসের শুরুতে আবারও এর শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দিয়ে মানুষ আঁচলকে নতুন করে চিনবে।’ ছটকু আহমেদের পরিচালনায় এক কোটি টাকা সিনেমা নিয়ে এভাবেই বললেন মডেল অভিনেত্রী আঁচল। সিনেমায় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে বকুল চরিত্রে দেখা যাবে আঁচলকে। এটি প্রযোজনা করেছেন ডিপজলই।   ২০০৯ সালে শোবিজের কাজ শুরু করেন চিত্রনায়িকা আঁচল। বিজ্ঞাপন দিয়ে কাজের খাতা খুললেও ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রেই নিয়মিত তিনি। সব মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্য এই অভিনেত্রীর। আঁচল বলেন, ‘ভালো কাজ হলে যেকোনো মাধ্যমেই হোক আমার করতে ভালো লাগে। এখন সিনেমা নিয়েই যত ভাবনা। তবে ভালো নাটক কিংবা টেলিফিল্ম পেলে অবশ্যই করব। একজন অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করতে পারে। আমি আসলে ছোটপর্দা ও বড়পর্দা নিয়ে ভাবি না। আমাদের দেশের অনেক অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করছেন। এটা আমার ভালো লাগে। যোগ্যতা থাকলে সব মাধ্যমেই প্রমাণ করা যায়।’ আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আশরাফের সুলতানা বিবিয়ানা। বর্তমানে  তারেক শিকদারের দাগ সিনেমায় অভিনয় করছেন তিনি। গতকাল ওই সিনেমার ডাবিং করেছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭