ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরার টিকিট বিক্রি করে এমপি ক্লাবের কোটি টাকা আয়

বাঙালী কণ্ঠ নিউজঃ গত ৭ বছরে সংসদ ভবন লেকের মাছ ধরার টিকিট বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবের (এমপি ক্লাব) কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সংসদ ভবন লেকে এবার মোট ৫০০ কেজি পরিমাণের ৪ হাজার রুই, ৩ হাজার কাতলা, এবং ৩ হাজারটি মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, এবং হুইপ ইকবালুর রহীমসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, বর্তমানে বাংলাদেশ মৎস্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ এবং এ বিরল অর্জনের পিছনে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা কার্যকর ভূমিকা রেখেছে। তিনি প্রকৃত মৎস্য চাষিদের সনাক্ত করে কার্ড প্রদান এবং নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ভালভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য সহজ শর্তে তাদেরকে ব্যাংক ঋণ প্রদান করার আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছ ধরার টিকিট বিক্রি করে এমপি ক্লাবের কোটি টাকা আয়

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭