ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাস দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে দুটো জায়গায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা এ কারণে ব্যাহত হতে পারে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, স্যান্টা অ্যানাতে বাতাস আবার সোমবার থেকে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করে তা বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

ঝড়ো বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়।

এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ‘ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।’

এদিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, ‘আমরা এখনো স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্ক হয়ে পড়লে চলবে না।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাষ্যমতে, যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি সেসব জায়গায় দমকলকর্মীরা আগে থেকেই আগুন নেভানোর জন্য অবস্থান নিচ্ছেন।

এর মধ্যে পলিসেইডস এবং ইটন, এ দুই জায়গায় ৮ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশ এবং স্থলপথে অধিকসংখ্যক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ক্রিস্টিন ক্রাউলি আরও বলেন, ‘আমরা যে এর পরের দাবানল বাগে এনে ছোট জায়গার মধ্যে সীমিত রাখতে পারব, সে ব্যাপারে কখনোই নিশ্চিত না।’

এদিকে পূর্বাভাস বলছে, ঘন্টায় ৭০ মাইল বেগে বাতাস বইবে। সেই বাতাসে বেড়ে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হয়ে পড়বে।

সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পলিসেইডস। যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। তবে, পলিসেইডসের আগুন ১৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

অপরদিকে, ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে ১৪ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই এলাকায় আগুন ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এছাড়া হার্স্ট-এ পুড়েছে ৭৯৯ একর। যদিও ওই এলাকার আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড় এই দাবানলগুলো নিয়ন্ত্রণে আসার মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আবার বিপজ্জনক বাতাস ফেরার সতর্কবার্তা দিয়েছে। এ বাতাস নাকি আরও বিপর্যয়কর হতে পারে।

বিবিসি-কে পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, ‘আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ, মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।’

এই কয়দিনেরর দাবানলের আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও চরমে পৌঁছেছে। এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম।

এদিক লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি বলেন, ‘ঝড়ো বাতাসের পূর্বাভাস বাতাসে আর্দ্রতা খুবই কম থাকায় লস অ্যাঞ্জেলেসজুড়ে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে অনেক বেশি।’

লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তিনি আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। এর মধ্যেই চারশ’সদস্য কাজ করে যাচ্ছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫