বিশ্ব ইজতেমা দুই পর্বে করবে মাওলানা জোবায়েরপন্থীরা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমনটি জানিয়েছেন জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।’
যদিও এর আগে, জোবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
তবে পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।
এদিকে, মাওলানা জোবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























