ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে পিএসজিতে নেইমার

বাঙালী কণ্ঠ নিউজঃ  অবশেষে নেইমার নাটকের অবসান হতে যাচ্ছে। ফরাসি মিডিয়াগুলো খবর দিয়েছে, বার্সেলোনার ব্রাজিলিয়ান প্লে-মেকার বুধবারের মধ্যেই পিএসজির হয়ে যাচ্ছেন।

খবরে বলা হয়েছে, ফরাসি ক্লাবটি নেইমারের থেকে ইতোমধ্যে অনুমতি পেয়েছে, বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেওয়ার।

এরপরই ফরাসি সংবাদমাধ্যম নেইমারের ব্যাকগ্রাউন্ডে বিখ্যাত আইফেল টাওয়ারের ছবি জুড়ে দিয়ে খবর প্রকাশ করে।

একই ধরনের ঘটনা ঘটেছিল ২০১২ সালে, যখন সুইস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ প্যারিসের এই ক্লাবটিতে যোগ দেন। তখনও কর্তৃপক্ষ বিষয়টি কঠোর গোপন রেখেছিল।

নেইমারের সঙ্গে চুক্তি কোথায় সই হবে তা জানা না গেলেও সব প্রস্তুতি পিএসজি শেষ করে রেখেছে।

ফরাসি রেডিও ইউরোপ-১ সোমবার খবর দিয়েছে, পিএসজি নেইমারকে তাদের চলতি মৌসুমের রোস্টারে অন্তর্ভুক্ত করেছে। ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বার্সাকে দিয়েই নেইমারকে আনছে ফরাসি ক্লাবটি।

গতকাল সোমবার মিয়ামিতে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেও ফরাসি মিডিয়াগুলো খবর প্রকাশ করেছে।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপে প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে।

এই ম্যাচ শেষে সবাই স্পেনে ফিরলেও নেইমার থেকে যান। পরে অবশ্য তিনি চীনের সাংহাইয়ে যান। সেখানে বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেন।

এরপর চীন থেকে সরাসির নেইমারের দোহা যাওয়ার কথা। সেখানে তার মেডিকেল পরীক্ষা হবে। সাধারণত পিএসজিতে নতুন কোনো খেলোয়াড় আসলে তাকে এই মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে পিএসজিতে নেইমার

আপডেট টাইম : ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭