ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

নেপালে জেনজি বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা

রক্তক্ষয়ী জেনজি বিক্ষোভ শেষে, সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে নেপালে। আজ রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। সিংহদরবারে দায়িত্ব নেওয়ার আগে সকালে তিনি লাইনছউরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্ব গ্রহণের দিনই তিনি জেন-জি বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি নিহত পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে নিহতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস।

সরকার আরও জানিয়েছে, বিক্ষোভে আহত ১৩৪ জন আন্দোলনকারী ও ৫৭ জন পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিক্ষোভকালে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।

সরকারি হিসাবে, বিক্ষোভে এখন পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯ জন আন্দোলনকারী, ১০ জন বন্দি এবং ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

নেপালে জেনজি বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫