জুলাই ও আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে। এই রায়কে কেন্দ্র করে পুরো রাজধানী ঢাকা এক নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি এখন ট্রাইব্যুনালের দিকে নিবদ্ধ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বহুগুণে জোরদার করা হয়েছে। আজ ভোর থেকেই ট্রাইব্যুনালের প্রবেশপথ, আশপাশের সড়ক এবং রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সেনা মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল, তল্লাশির জন্য চেকপোস্ট এবং বিভিন্ন সংস্থার সমন্বিত নজরদারি বাড়ানো হয়েছে। এই কড়া নিরাপত্তার কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে, যার ফলে গণপরিবহন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























