ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

৪০০ টেস্ট উইকেট নিতে পারবে তাইজুল: সাকিব

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। এরপর আরও একটি উইকেট শিকারের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেট পার করেছেন।

চলমান টেস্টের তৃতীয় দিনে তাইজুল সাকিব আল হাসানের সঙ্গে সমানভাবে ২৪৬ উইকেটের সংখ্যা ছুঁয়েছিলেন। ৫৭টি টেস্ট খেলে তাইজুলের উইকেট সংখ্যা এখন ২৫০, যেখানে সাকিব ৭১ ম্যাচে ২৪৬ উইকেটে থেমে গেছেন।

বাংলাদেশের সর্বোচ্চ উইকেটধারক হওয়ার পর তাইজুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিব লেখেন, ‘অভিনন্দন তাইজুল। আমি আশা করি, তোমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে তুমি ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁতে পারবে। শুভকামনা।’

উল্লেখ্য, সাকিব ৭১ টেস্টে ২৪৬ উইকেট সংগ্রহ করেছেন। তাইজুল মাত্র ৫৭ ম্যাচে এই রেকর্ড ছাড়িয়ে গেছেন। সাকিব সর্বশেষ ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট খেলেছেন। রাজনৈতিক কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

৪০০ টেস্ট উইকেট নিতে পারবে তাইজুল: সাকিব

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫