ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পাঁচ ঘণ্টার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যেসব অগ্রগতি এলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ এই বৈঠকে পে-স্কেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

সভা সূত্র জানায়, পূর্ণ কমিশনের বৈঠকে ইতোমধ্যে প্রস্তুত করা খসড়া প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজন দেখা দেওয়ায় আগামীতে আরও কয়েক দফা পূর্ণ কমিশনের সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে অন্তত আরও তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সূত্র মতে, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেবে। এরপর তা সচিব কমিটিতে উপস্থাপন করা হবে।

সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললে নতুন পে-স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কর্মচারী সংগঠনগুলোর দাবি, চলতি ডিসেম্বরের মাঝামাঝির মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পাঁচ ঘণ্টার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যেসব অগ্রগতি এলো

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫